↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৩ জুন ২০২৬, ৭:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ৩ জুন ২০২৬, ৪:১৩ এ.এম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প যথাসময়ে শেষ করার নির্দেশ তথ্যমন্ত্রীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি বরাদ্দকৃত সরকারি অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার ওপরও বিশেষভাবে জোর দিয়েছেন।

মঙ্গলবার (২ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আওতাধীন প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

সভায় তথ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, মন্ত্রণালয়ের অধীনস্থ প্রকল্প বাস্তবায়নে কাজের শতভাগ মান নিশ্চিত করতে হবে এবং সব প্রকল্প যথাসময়ে শেষ করতে হবে। উপচয় বা অপচয় রোধ করে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠিত এই সভায় আরএডিপিভুক্ত চলমান প্রকল্পসমূহের ভৌত ও আর্থিক অগ্রগতির সার্বিক চিত্র বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের কাজের অগ্রগতি ও বর্তমান অবস্থা সভাকে অবহিত করেন।

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার পরিচালনায় উক্ত পর্যালোচনা সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।