↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১ মে ২০২৬, ৭:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ১ মে ২০২৬, ৫:০৪ পি.এম

নয়াপল্টনে শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মহান মে দিবস উপলক্ষে রাজধানী নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। শুক্রবার (১ মে) বিকেল ৪টা ২০ মিনিটে তিনি সমাবেশস্থলে পৌঁছান এবং মঞ্চে আসন গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় উপস্থিত হাজার হাজার নেতাকর্মী ও শ্রমজীবী মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্বীপনা ও উচ্ছ্বাস দেখা যায়। প্রধানমন্ত্রী মঞ্চে আরোহন করে উপস্থিত জনতাকে হাত নেড়ে অভিবাদন জানান।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে অংশ নিয়েছেন এবং বক্তব্য প্রদান করছেন। শ্রমিকের অধিকার রক্ষা ও বর্তমান প্রেক্ষাপটে মে দিবসের তাৎপর্য নিয়ে সমাবেশে আলোচনা করা হচ্ছে।