↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ মে ২০২৬, ১১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ১১ মে ২০২৬, ৭:৩১ পি.এম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের শীর্ষ নেতারা। সোমবার (১১ মে) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সাক্ষাতে অংশ নেন।

রাজধানীর সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৈঠককালে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

সাক্ষাৎকালে পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি ও খাতের উন্নয়নে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখা এই খাতের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।