↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১ জুন ২০২৬, ১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ ৩১ মে ২০২৬, ৪:২২ পি.এম

সোমবার থেকে অভিবাসী ভিসা প্রক্রিয়া দুই দিনে সম্পন্ন করবে মার্কিন দূতাবাস

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও ত্বরান্বিত করার ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সোমবার (১ জুন) থেকে মাত্র দুই দিনের মধ্যে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

রোববার (৩১ মে) মার্কিন দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দূতাবাস জানায়, এই নতুন নিয়মটি ১ জুন থেকে কার্যকর হতে যাচ্ছে। এর আওতায় ঢাকায় মার্কিন দূতাবাসের সব ধরনের অভিবাসী ভিসা বিভাগের জন্য দুই দিনের এই বিশেষ প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে।

তাছাড়া এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আগ্রহীদের দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে থাকা ভিসা বিভাগের ডিরেক্টরি এবং অভিবাসী ভিসা বিভাগগুলো পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছে মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ।