↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৩ জুন ২০২৬, ৭:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ৩ জুন ২০২৬, ৩:৩৪ এ.এম

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় স্পিকারের অভিনন্দন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (২ জুন) রাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ-১) মো. রাশেদ মিজান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে গৌরবময় বিজয় অর্জন করেন। এই ঐতিহাসিক সাফল্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এর আগে, ১৯৮৬ সালে প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। দীর্ঘ চার দশক পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে বিশ্বমঞ্চে দেশের জন্য এই গৌরব বয়ে আনলেন।