↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৪ জুন ২০২৬, ৮:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ২৪ জুন ২০২৬, ৫:০১ এ.এম

সুখবর পেলেন মেসিঃ মৃত্যুর গুজব উড়িয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মেসির বাবা হোর্হে মেসি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিতের পর আরও একটি স্বস্তির খবর পেলেন আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসি। দীর্ঘদিন অসুস্থতার পর অবশেষে হাসপাতাল থেকে চিকিৎসকের ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন তার বাবা হোর্হে মেসি। আর্জেন্টিনার খ্যাতনামা সাংবাদিক ও উপস্থাপক অ্যাঞ্জেল দে ব্রিটো বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৩ জুন) ‘আমেরিকা টিভি’র জনপ্রিয় এলএএম অনুষ্ঠানে ব্রিটো জানান, ৬৮ বছর বয়সী হোর্হে মেসি হাসপাতাল থেকে মুক্ত হয়ে রোজারিও শহরে নিজের বাসভবনে ফিরে গেছেন। তিনি এখন আগের চেয়ে অনেক সুস্থ।

এর আগে গত সপ্তাহে হোর্হে মেসিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। পরবর্তী সময়ে এই খবরকে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন দাবি করে মেসির পরিবারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়। সেই বিবৃতিতে জানানো হয়েছিল, হোর্হে চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে আছেন এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে তিনি ঘরে ফিরলেন।