↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৪ জুলাই ২০২৬, ৮:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ১৪ জুলাই ২০২৬, ১২:১৫ এ.এম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকার গঠনের পর এটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে তার দ্বিতীয় সফর। সোমবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি আরও উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এর আগে, গত ১২ মে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন তারেক রহমান। সেদিন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত ‘ট্রান্সফরমিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’ শীর্ষক দিনব্যাপী একটি কর্মশালায় অংশ নিয়েছিলেন তিনি।