তৃণমূলকে সুসংগঠিত করতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক
তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার অংশ হিসেবে রংপুর বিভাগের শীর্ষ নেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলা এবং রংপুর জেলা ও মহানগরের দলীয় দায়িত্বশীল নেতারা অংশ নেন। আলোচনায় স্থানীয় সাংগঠনিক অবস্থা এবং তৃণমূলের কার্যক্রম গতিশীল করার বিষয়ে জোর দেওয়া হয়।
অন্যান্যদের মধ্যে সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত ছিলেন।