প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য নির্ধারিত খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নানা দিক তুলে ধরেন। সে সময় তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সবাই অত্যন্ত সম্মান করেন এবং তাঁর বক্তৃতা থেকে তাঁকে একজন স্পষ্ট জনবান্ধব নেতা হিসেবে তিনি অনুধাবন করেছেন।
হাইকমিশনার আরও উল্লেখ করেন যে, ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী উভয়েই জনগণের স্বার্থ নিয়ে কাজ করা নেতা। ফলে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে প্রত্যক্ষ আলোচনা অনুষ্ঠিত হলে বিদ্যমান বহু সমস্যার সমাধান সম্ভব বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন। ইতিবাচক মানসিকতা নিয়ে আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি ঘটবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।