↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৪ আগস্ট ২০২৬, ১০:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ ১৩ আগস্ট ২০২৬, ৯:২৬ পি.এম

সবার মতামত নিয়ে সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের সকল রাজনৈতিক দল ও অংশীজনের সর্বসম্মত মতামত নিয়ে নতুন সংবিধান সংশোধন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের সরকারি দলের চিফ হুইপ মো. নুরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

চিফ হুইপ বলেন, সংবিধান পরিবর্তন বা সংস্কার একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার বিষয়। সরকার সম্পূর্ণ নতুন করে কোনো সংবিধান লিখবে না, বরং বিদ্যমান সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের মাধ্যমেই সংস্কার কাজ সম্পন্ন করা হবে। সংবিধানে যেকোনো একটি শব্দ বা কমা পরিবর্তনও সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচিত হয় উল্লেখ করে তিনি দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে সবাইকে নিয়ে আলোচনার প্রত্যাশা ব্যক্ত করেন।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম।