↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২০ আগস্ট ২০২৬, ১০:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ২০ আগস্ট ২০২৬, ৬:৪৯ পি.এম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হলেন রুহুল কবির রিজভী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। দলটির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭ (খ)(৬) ধারা অনুযায়ী রুহুল কবির রিজভীকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করায় পদটি শূন্য হয়।

উল্লেখ্য, রুহুল কবির রিজভী বিএনপির সর্বশেষ জাতীয় নির্বাচনে পরিচালনা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের পাশাপাশি দলটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।