↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৬ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৯ পি.এম

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

বিএনপির কেন্দ্র থেকে আয়োজিত এই প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

অধিবেশনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্যরা এবং বিভিন্ন পর্যায় থেকে আমন্ত্রিত দেশের সুশীল সমাজের প্রতিনিধি ও গুণীজনেরা প্রতিষ্ঠাবার্ষিকীর প্রেক্ষাপট ও দলের ভবিষ্যৎ পথচলা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।