↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ ১৯ মে ২০২৫, ৪:৫৯ পি.এম

বিদেশ যেতে পারবেন না সাবেক সিআইডি প্রধান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়ার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহপরিচালক মো. সাজিদ-উর-রহমানের আবেদনের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, মোহাম্মদ আলী মিয়া তার ক্ষমতার অপব্যবহার করে নিজের ও অন্যের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন—এমন অভিযোগ দুদকে জমা পড়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

দুদকের আবেদনে আরও জানানো হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে অভিযুক্ত মোহাম্মদ আলী মিয়া যে কোনো সময় দেশত্যাগের চেষ্টা করতে পারেন। এমন পরিস্থিতিতে তার দেশত্যাগ অনুসন্ধান কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করতে পারে বলে আদালতে উল্লেখ করা হয়। এসব কারণেই আদালত তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দেন।