↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ২০ মে ২০২৫, ১২:১৭ পি.এম

ফ্রিজ ব্যবহারে সাধারণ ভুল ও সমাধান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

প্রচণ্ড গরমে খাবার টাটকা রাখতে ফ্রিজ অপরিহার্য হলেও, সঠিক নিয়ম না মানলে এটি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। গরমের সময়, ফ্রিজ ব্যবহারে কিছু সাধারণ ভুল এড়াতে পারলে ফ্রিজ দীর্ঘদিন ভালো থাকে এবং নিরাপদে ব্যবহার করা যায়।

অনেকেই গরমকালে ফ্রিজের তাপমাত্রা ঠিকভাবে সেট করেন না, যার ফলে খাবার নষ্ট হওয়ার পাশাপাশি ফ্রিজে অতিরিক্ত বরফ জমে যেতে পারে। ফ্রিজের ধরন ও আবহাওয়া অনুযায়ী তাপমাত্রা ঠিক রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অনেক ব্যবহারকারী মনে করেন, ফ্রিজ বন্ধ রেখে মাঝে মাঝে চালু করা উচিত, কিন্তু আধুনিক ফ্রিজ সবসময় চালু রাখাই নিরাপদ এবং এতে কম্প্রেসারের ক্ষতি হয় না।

এ ছাড়া, ফ্রিজের ভেতর বরফ জমে গেলে সেটিকে অবহেলা করা উচিত নয়; বরং কয়েক ঘণ্টা পরপর ফ্রিজ খোলা ও প্রয়োজনে কিছু সময়ের জন্য বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। ফ্রিজ খালি থাকলে দীর্ঘসময় চালু না রেখে দরজা খোলার আগে পাওয়ার বন্ধ করা নিরাপদ। ফ্রিজ থেকে অস্বাভাবিক শব্দ আসলে দ্রুত টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করানো প্রয়োজন। ফ্রিজ ঘরের দেয়ালে একেবারে ঠেসে না রেখে, হাওয়া চলাচল হয় এমন স্থানে রাখলে যন্ত্রের স্থায়িত্ব বাড়ে।

ফ্রিজ ব্যবহারে এসব বিষয় খেয়াল রাখলে গরমকালে খাবার সংরক্ষণ যেমন সহজ হবে, তেমনি ফ্রিজও দীর্ঘদিন ভালো থাকবে।