↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১২ আগস্ট ২০২৬, ৯:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ২৬ মে ২০২৫, ১০:৫৫ এ.এম

ঝালকাঠি আদালতে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, আগুন দিয়ে শরীরে আগুন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভেতরে এক গৃহবধূ কেরোসিন ঢেলে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রবিবার (২৫ মে) দুপুরে আদালতের ভেতরে স্বামীর জামিন শুনানির সময় এ ঘটনা ঘটে। জানা গেছে, নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকার আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ১৭ মার্চ থানায় মামলা দায়ের করেন ওই গৃহবধূ। মামলার প্রেক্ষিতে আল-আমিন হাওলাদারকে জেল হাজতে পাঠানো হয়। রবিবার দুপুরে মামলাটির জামিন শুনানির দিন ধার্য থাকায় আদালতে হাজির করা হয় আসামিকে। এ সময় আদালতের কাঠগড়ায় স্বামীর সামনে গৃহবধূ নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ওই সময় উপস্থিত পুলিশ সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করেন। গৃহবধূর আইনজীবী অ্যাডভোকেট হোসেন আকন খোকন বলেন, ‘‘ওই গৃহবধূ তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন পরে সেটির নারাজিও দিয়েছিলেন। তার স্বামী তাকে নিয়ে সংসার করতে না চাওয়াতে গায়ে কেরাসিন ঢেলে আগুন দিয়ে এই আত্মহত্যার চেষ্টা করেন।’’