↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৯ মার্চ ২০২৬, ৫:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর ২০২৫, ৬:০৮ পি.এম

কড়াইল বস্তিতে আগুন, ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট 

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ৫টা ১৯ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ১১টি ইউনিট ঘটনাস্থলে রয়েছে।