↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর ২০২৫, ৩:৫৮ পি.এম

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, শুক্রবার সারাদেশে দোয়া

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশি–বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা তদারকি করছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর সারা দেশের মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে বলে জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়া হৃদ্‌রোগ, বুকের সংক্রমণ এবং পূর্বের জটিলতা নিয়ে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, সাবেক প্রধানমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে পেসমেকার রয়েছে এবং পূর্বে স্টেন্টিং করা হয়েছে। সংক্রমণ ফুসফুস ও হৃদ্‌যন্ত্রে ছড়িয়ে পড়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিতে হয়েছে।

এদিকে আগামীকাল নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে মোনাজাতে অংশ নেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা।