দেশে সরকারি ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’–এর কার্যক্রম শুরু, চূড়ান্ত অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

দেশের আর্থিক খাতে নতুন সংযোজন হিসেবে সবচেয়ে বড় ও সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক বোর্ড সভা থেকে এই নতুন ব্যাংকটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই চূড়ান্ত অনুমোদনের ফলে নতুন ব্যাংকের কার্যক্রম শুরু করতে অর্থ মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকল না।
এর আগে গত ৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্মিলিত ইসলামী ব্যাংককে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছিল। প্রাথমিক অনুমোদনের সময় আরজিএসসি (RJSC) থেকে কোম্পানির নাম ছাড়পত্র নেওয়া, ব্যাংকের চলতি হিসাব খোলাসহ ব্যাংক কোম্পানি আইনের বিধিবিধান পূরণের দায়িত্ব সরকারের ওপর বর্তেছিল।
বাংলাদেশ ব্যাংক থেকে চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম এখন পুরোদমে শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে যে, তারা শিগগিরই আমানতকারীদের অর্থ পরিশোধের প্রক্রিয়া, সুদের হার, বেতন স্কেলসহ বিস্তারিত স্কিম বা কার্যপ্রণালী নির্ধারণ করবে। এই সরকারি ইসলামী ব্যাংকটি দেশের ইসলামী ব্যাংকিং খাতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।