↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ১ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ পি.এম

বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আজ সোমবার (১ ডিসেম্বর) দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পাথালিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের গেড়ুয়া দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদ্রাসায় এই কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন খতমের পর দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। তিনি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দলের নেতাকর্মীদের প্রতি দোয়া করার আহ্বান জানান। এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিপন্থী নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়।