↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ২ ডিসেম্বর ২০২৫, ৫:২০ এ.এম

মাদ্রাসার ওয়াজ মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চাইলেন সুলতান সালাউদ্দিন টুকু

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া ও প্রার্থনা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় দারুল কোরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে এই বিষয়ে সকলের কাছে দোয়া চাইলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

ওয়াজ মাহফিলে বক্তব্য রাখার সময় সুলতান সালাউদ্দিন টুকু দেশনেত্রীর বর্তমান অসুস্থতার কথা তুলে ধরেন এবং তাঁর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা অবস্থার কথা উল্লেখ করে দ্রুত সুস্থতা কামনায় উপস্থিত সকলের কাছে আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানান।

সুলতান সালাউদ্দিন টুকু ছাড়াও মাদ্রাসার বার্ষিক এই ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দেশনেত্রীর রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।