দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় চিতলমারি সন্তোষপুর ইউনিয়ন কৃষকদলের দোয়া মাহফিল।

জাতির গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় চিতলমারি উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ (মঙ্গলবার) বাদ মাগরিব ০৭ নং সন্তোষপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে স্থানীয় নেতাকর্মীরা হাত তুলে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন চিতলমারি উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জবরুল শেখ, সাংগঠনিক সম্পাদক শওকাত ফকির সহ আরও স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেন।