↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ৭ ডিসেম্বর ২০২৫, ৫:২৩ পি.এম

নান্দনিক সাজসজ্জার নামে রাষ্ট্রের অর্থ গায়েব: সাবেক রাষ্ট্রপতি হামিদের বিরুদ্ধে মাঠে নামলো দুদক

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে রাজধানীর নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা ক্ষতিসাধন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

রোববার (৭ ডিসেম্বর) দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, কমিশন কখনোই ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না। অনুসন্ধানের মূল বিষয় হলো অভিযোগের বস্তুনিষ্ঠতা।

অভিযোগ উঠেছে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁর দায়িত্ব শেষে ২০২৩ সালের এপ্রিলে রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে অবস্থিত তিনতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়িতে ওঠেন।

তাঁর বাড়ির আশপাশের রাস্তায় হাঁটার জন্য অবৈধভাবে বাঁধা, নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ নির্মাণ এবং খালসংলগ্ন এলাকায় অত্যাধুনিক ল্যাম্পপোস্ট স্থাপনের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। এই ক্ষতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ঘিরেই অনুসন্ধান চালাচ্ছে দুদক।