↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর ২০২৫, ৭:৩৪ পি.এম

বিজয় দিবস উপলক্ষে আশাশুনি উপজেলা জিয়া সাইবার ফোর্সের আলোচনা সভা অনুষ্ঠিত

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) উদ্যোগে আশাশুনি উপজেলার কূল্যা ইউনিয়নে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আশাশুনি উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক সরদার আরিফ ইসলাম মিঠুনের তত্ত্বাবধানে এবং সদস্য সচিব আফজাল হোসেনের সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জনাব রফিকুল ইসলাম রফিক। এছাড়া, সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক জনাব রিপন মোল্ল্যা।

এই আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জিয়া সাইবার ফোর্স এবং ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কূল্যা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোরশেদুজ্জামান ইমন, খাজরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেলিম হোসেন লিটন।

এছাড়াও, আশাশুনি উপজেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়কদের মধ্যে আজহারুল ইসলাম, বাপ্পি হাসান, আল-আমীন, সোহাগ হাসান, সামিউল ইসলাম, রায়হান হোসেন, শাহাদাৎ হোসেন এবং ইব্রাহিম বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই সভায় উপস্থিত সকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা নিয়ে আলোচনা করেন।