↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ৬ জানুয়ারি ২০২৬, ১:০৬ পি.এম

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর (ডিসেবল) হয়ে পড়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভে যুক্ত হয়ে তিনি নিজেই এই তথ্যটি জনসম্মুখে আনেন।

ফেসবুক লাইভে হাসনাত আবদুল্লাহ জানান, তার ‘হাসনাত আব্দুল্লাহ’ নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছুদিন আগেই ডিজেবল করে দেওয়া হয়েছে। আইডিটি বন্ধ হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ভারতবিরোধী অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর পরিকল্পিতভাবে ‘কপিরাইট ক্লেইম’ দেওয়া হয়েছিল। মূলত এর মাধ্যমেই তার ব্যক্তিগত আইডিটিকে অকার্যকর করে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

ব্যক্তিগত আইডিটি হারিয়ে ফেলায় গত কয়েক দিন ধরে অনুসারী ও সমর্থকদের সঙ্গে হাসনাত আবদুল্লাহর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এই পরিস্থিতিতে যোগাযোগ সচল রাখতে তিনি এখন থেকে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেই নিয়মিত সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য যে, ইতিপূর্বে এই পেজটি মূলত অ্যাডমিন বা সহায়কদের মাধ্যমেই পরিচালিত হতো।

নিজের বক্তব্য ও সংবাদগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন এই নেতা। তিনি অনুসারীদের অনুরোধ করেছেন যেন তারা তার ভেরিফায়েড পেজটি শেয়ার করেন, যাতে সকলের সঙ্গে যোগাযোগ ও তথ্যের আদান-প্রদান অব্যাহত থাকে।