↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১২ মার্চ ২০২৬, ৬:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ১১ মার্চ ২০২৬, ৯:৫০ পি.এম

জিয়া সাইবার ফোর্সের (ZCF) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতার মাহফিল

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

অনলাইন প্ল্যাটফর্মে জাতীয়তাবাদী আদর্শ প্রচারে সক্রিয় সংগঠন ‘জিয়া সাইবার ফোর্স-ZCF’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, এমপি। তিনি তাঁর বক্তব্যে সাইবার জগতের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের সঠিক ইতিহাস ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দিতে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকা অপরিসীম। তিনি গুজব প্রতিরোধে এক্টিভিস্টদের আরও সজাগ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। তিনি বলেন, জিয়া সাইবার ফোর্স দীর্ঘ ১১ বছর ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও তারা একইভাবে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইফতারের আগে দেশের সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক অনলাইন অ্যাক্টিভিস্ট ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা অংশগ্রহণ করেন। জিয়া সাইবার ফোর্সের দীর্ঘ পথচলা এবং তাদের অবদানকে এ সময় বিশেষভাবে স্মরণ করা হয়।