↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৭ মার্চ ২০২৬, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ১৬ মার্চ ২০২৬, ২:১৬ এ.এম

গাজীপুর ও কুষ্টিয়াসহ পাঁচ জেলায় নতুন ডিসি নিয়োগ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো— গাজীপুর, নেত্রকোনা, পঞ্চগড়, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ। রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের উপসচিব নুরুল করিম ভুইয়াকে গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, গৃহায়ন ও গণপূর্ত বিভাগের উপসচিব খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোনা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ বিন হাসানকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শুকরিয়া পারভিনকে পঞ্চগড় এবং বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের উপসচিব আবু সালে মো. মুসা জঙ্গিকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে দ্রুত সময়ের মধ্যে যোগদান করবেন বলে জানা গেছে।