স্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চ প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময়

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক
স্টার সানডে উপলক্ষে প্রোটেস্ট্যান্ট চার্চের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রবিবার (৫ এপ্রিল) বেলা পৌনে ১২টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্টার সানডে উপলক্ষে চার্চের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসলে প্রধানমন্ত্রী তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও প্রোটেস্ট্যান্ট চার্চের প্রতিনিধিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার লক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়েছে।