প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে ইইউভুক্ত দেশগুলোর অন্যান্য রাষ্ট্রদূত এবং জ্যেষ্ঠ কূটনীতিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে তারা দুই পক্ষের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আলাপকালে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুসংহত ও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করেন। এছাড়া অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলো প্রসারেও গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, বর্তমান সরকারের সঙ্গে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।