↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৯ এপ্রিল ২০২৬, ৪:০২ এ.এম || প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল ২০২৬, ১:১৩ পি.এম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি বিমান বাহিনীর কার্যক্রম নিয়েও কথা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাক্ষাৎকালে বিমান বাহিনী প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। সরকারের উচ্চপর্যায়ের এই বৈঠকটি নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই দেখা হচ্ছে।