আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন: ঘরোয়া আসরে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের মাঠ কাঁপানো পেসার রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি অবসরের এই ঘোষণা দেন। এর মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ‘বাগেরহাট এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটার। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে রুবেল লেখেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের…
