চসিকের সাবেক মেয়র রেজাউল করিমের দুর্নীতির খোঁজে দুদক: নিয়োগ ও প্রকল্পের নথিপত্র তলব
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির পাহাড়সম অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ তদন্তের অংশ হিসেবে সাবেক মেয়রের ব্যক্তিগত ফাইলসহ নিয়োগ ও উন্নয়ন প্রকল্পের যাবতীয় নথিপত্র চেয়ে চসিক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে সংস্থাটি। গত ১৬ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মো….
