বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে কর্মসংস্থান ও আধুনিক প্রযুক্তিমুখী করার আহ্বান শিক্ষামন্ত্রীর
দেশের তরুণ প্রজন্মকেই বাংলাদেশের ভবিষ্যৎ উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শুধু পাঠ্যবিষয় আত্মস্থ করার মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জন, উদ্ভাবন এবং কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষায় জোর দিতে হবে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ…
রোহিঙ্গা প্রত্যাবাসনে ওআইসির দৃঢ় সমর্থনের আশ্বাস নবনির্বাচিত মহাসচিবের
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দৃঢ় সমর্থন ও পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ। রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান না হলে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার (১৬ সেপ্টেম্বর) সৌদি আরবের জেদ্দায় ওআইসিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি…
লালমনিরহাটের শহীদ জুবায়েরের অসুস্থ বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসা-পরবর্তী শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর সহমর্মিতার বার্তা নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যান। তিনি চিকিৎসকদের কাছ থেকে ব্রেইন…
প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশ সফলভাবে পরিচালিত হচ্ছে: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশ সফলভাবে পরিচালিত হচ্ছে এবং বিভিন্ন খাতের সুনির্দিষ্ট উদ্যোগের মাধ্যমে সরকার গতিশীলতা ফিরিয়ে এনেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি জানান, দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট সামলে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ গঠনে সার্বিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে সরকারের গত এক মাসের…
গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রেখে অপতথ্য রোধে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান
সরকার রাষ্ট্র পরিচালনার পাশাপাশি দেশের রাজনৈতিক সংস্কৃতিতেও গুণগত পরিবর্তন আনতে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার সমুন্নত রেখেই যেকোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে তিনি স্পষ্ট করেন যে, সরকারের গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত…
অপরাধের ধরন বদলালেও পুলিশ আধুনিকায়ন হয়নি, থানা পর্যায় বসবে সাইবার সিকিউরিটি ল্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী
সময়ের সাথে সাথে অপরাধের ধরন ও কৌশল বদলালেও সেই অনুপাতে পুলিশ বাহিনীর আধুনিকায়ন এখনো সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমানে অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে, তবে সেই তুলনায় পুলিশ প্রযুক্তিগতভাবে এখনো কিছুটা পিছিয়ে রয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে…
স্বচ্ছতা বজায় রেখে বিমানে নতুন উড়োজাহাজ যুক্ত করার আশ্বাস পর্যটনমন্ত্রীর, ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়নের লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বিমানের উড়োজাহাজ কেনা, কার্গো সিস্টেমের মানোন্নয়ন ও পর্যটন খাতে বিদেশি বিনিয়োগের সার্বিক বিষয়…
অনিবন্ধিত অনলাইন ও গুজব ছড়ানো পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ
দেশে পরিচালিত অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে যুক্ত পেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি রাজসিক আল জলিল…
আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ যাবৎকালের সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি শহীদদের মহান আত্মত্যাগ ও মূল্যবোধকে ধারণ করে সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ…
এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতিতে শাস্তির হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
এসএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়ম ও গাফিলতি করা শিক্ষক ও পরীক্ষকদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। খাতা সঠিকভাবে না দেখা পরীক্ষকদের দায়বদ্ধতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে স্পষ্ট জানান তিনি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতীয়…
