খালেদা জিয়াকে ‘দূরদর্শী নেত্রী’ ও ‘পাকিস্তানের বন্ধু’ হিসেবে অভিহিত করলেন শাহবাজ শরিফ
সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (৫ জানুয়ারি) পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সশরীরে উপস্থিত হয়ে তিনি এই শোক জ্ঞাপন করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে জানা গেছে, শাহবাজ শরিফ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন। এ সময় তিনি…
