শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন: জেলা ছাত্রলীগ আহ্বায়কসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

শরীয়তপুর জেলা শহরে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের একটি অংশে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির আহ্বায়কসহ ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শরীয়তপুর সদরের পালং মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এই মামলাটি করেন। পুলিশ ইতোমধ্যে মামলার অন্যতম আসামি রিয়াজুল ইসলামকে (২১) গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার…

Read More

কুড়িগ্রামের রৌমারীতে সরকারি ওষুধ ও সরঞ্জাম পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক

কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাচারের সময় স্টোরকিপার ফারুক আহমেদকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কলেজপাড়া মাস্টার কলোনি এলাকার একটি কুরিয়ার সার্ভিসের বুকিং অফিস থেকে তাকে হাতেনাতে ধরা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে স্টোরকিপার ফারুক আহমেদ হাসপাতাল থেকে ৪০ হাজার পিস মেট্রোনিডাজল ট্যাবলেট…

Read More

শ্রীপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, নারী কনস্টেবলসহ আহত ৭

গাজীপুরের শ্রীপুরে একটি অপহরণ মামলার আসামিদের গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। আসামিদের স্বজনরা পুলিশ সদস্যদের ‘ডাকাত’ ও ‘ভুয়া পুলিশ’ বলে গুজব ছড়িয়ে তাদের ওপর হামলা চালায় এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। রবিবার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় টাঙ্গাইল সদর থানা ও স্থানীয় শ্রীপুর থানার…

Read More

জুলাই অভ্যুত্থানে ৪৪ পুলিশ হত্যা: থমকে থাকা তদন্তে নতুন সরকারের ‘সবুজ সংকেত’

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে ঢাকাসহ সারাদেশে সহিংসতায় নিহত ৪৪ জন পুলিশ সদস্যের হত্যাকাণ্ডের তদন্ত পুনরায় শুরু করার উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘ সময় এই তদন্ত প্রক্রিয়া নানা কারণে থমকে থাকলেও নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টিকে বিশেষ অগ্রাধিকার দিয়ে ‘সবুজ সংকেত’ দেওয়া হয়েছে। পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, অভ্যুত্থান চলাকালে সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে…

Read More

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে তুলে নিয়ে হত্যার অভিযোগ

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দির মধ্যবর্তী একটি সরিষা খেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কিশোরী স্থানীয় এক টেক্সটাইল শ্রমিকের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বখাটে হিসেবে…

Read More
Image

নেত্রকোনায় টাকার বিনিময়ে রোহিঙ্গাদের এনআইডি প্রদান

নেত্রকোনায় রোহিঙ্গাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করার অভিযোগ উঠেছে। সদর উপজেলা নির্বাচন অফিসের একটি সংঘবদ্ধ চক্র নির্দিষ্ট অংকের অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে বাংলাদেশি নাগরিকত্ব দিচ্ছে। স্থানীয় তদন্তে উঠে আসা এসব তথ্য জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। তদন্তে প্রাপ্ত তথ্যানুযায়ী, জান্নাত বেগম নামে এক ব্যক্তির এনআইডি তৈরি করা হয়েছে…

Read More
Image

হাসিনা–কামালের বিরুদ্ধে ইন্টারপোল নোটিশ জারির প্রক্রিয়া চলছে

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ইন্টারপোল নোটিশ জারির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দফতর। পুলিশের বরাত দিয়ে জানা গেছে, গত বছরের ছাত্র–জনতার জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ড ও দমনপীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) কর্তৃক তাদের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডাদেশের পর ইন্টারপোলে নোটিশ পাঠানোর প্রস্তুতি চলছে।…

Read More
Image

যশোরে বিএনপি কর্মীকে গলা কেটে হত্যা

যশোরের বেনাপোলে দুর্বৃত্তদের হাতে মিজানুর রহমান (৪২) নামের এক গরু ব্যবসায়ী ও বিএনপি কর্মী খুন হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) ভোরে ছোট আঁচড়া গ্রামে নিজ বাড়ির সামনেই তাকে গলা কেটে হত্যা করা হয়। নিহত মিজানুর ওই এলাকার হানিফ সর্দারের ছেলে। পরিবারের সদস্যরা জানান, ভোরে কাজে বের হলে দুর্বৃত্তরা তাকে ধরে গলা কেটে ফেলে এবং মৃত্যু নিশ্চিত…

Read More

আওয়ামী লীগ এমপি এর কাছ থেকে ৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ এনসিপির সাবেক নেতা রিয়াদের বিরুদ্ধে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ এবং তার দলের বিরুদ্ধে আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল কালাম আজাদের কাছ থেকে ৫ কোটি টাকার চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, রিয়াদের বাসা থেকে আজাদের নামে ইস্যুকৃত ২ কোটি ২৫ লাখ টাকার চেকও উদ্ধার করা হয়েছে। আব্দুল কালাম আজাদ নবম জাতীয় সংসদে রংপুর-৬…

Read More
Image

গ্রেফতার অভিযানে বাধা, আওয়ামী লীগ নেতার ছেলের হামলায় পুলিশ সদস্য জখম

কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি শহর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন-উর-রশিদকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ডিবি পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। শনিবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে শহরের থানাপাড়া ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের একটি দল হারুন-উর-রশিদকে গ্রেফতারের উদ্দেশে তার বাড়ি ঘেরাও করে। বাড়িতে ঢোকার পরপরই তার ছেলে…

Read More