অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশাস্ত্রে পড়ার সুযোগ পেলেন শরীয়তপুরের কৃতীসন্তান আকাশ ইসলাম
নিজের মেধা, অদম্য অধ্যবসায় ও নিরলস পরিশ্রমের ফলশ্রুতিতে যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশাস্ত্রে (BM BCh) পড়ার সুযোগ অর্জন করেছেন বাংলাদেশের ১৮ বছর বয়সী তরুণ আকাশ ইসলাম। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিঝারী এলাকার স্থায়ী অধিবাসী। যুক্তরাজ্যের নামকরা ব্রাইটন কলেজ থেকে এ-লেভেল চূড়ান্ত পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেন আকাশ। এই কৃতিত্বপূর্ণ ফলাফলের ভিত্তিতে বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়…
