এক সপ্তাহে রেমিট্যান্সের ডলারের দাম কমল ১ টাকা, ব্যবসা-বাণিজ্যে গতির সম্ভাবনা
দেশের বাজারে ডলারের পর্যাপ্ত সরবরাহ থাকায় এক সপ্তাহের ব্যবধানে রেমিট্যান্সের ডলারের দাম ১ টাকা পর্যন্ত কমেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ১২২.৭০ টাকা দরে রেমিট্যান্সের ডলার কেনে। যেখানে ঠিক এক সপ্তাহ আগে রেমিট্যান্সের ডলারের দর ছিল ১২৩.৬০ থেকে ১২৩.৭০ টাকা। বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বাণিজ্যিক ব্যাংকগুলোতে নিট ওপেন পজিশনে (এনওপি)…
