বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইনের ধারা ৪৯ অনুযায়ী আব্দুন নাসের খানকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি (PRL) ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত করার শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালন করবেন।

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্তাবলি সরকারের নির্ধারিত চুক্তিপত্র দ্বারা নিয়ন্ত্রিত হবে। অভিজ্ঞ এই কর্মকর্তার নতুন কর্মস্থলে যোগদান বস্ত্র ও পাট খাতের প্রশাসনিক গতিশীলতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *