সপরিবারে দেশে ফিরেছেন তারেক রহমানঃ কন্যা জাইমা রহমানের সেলফিতে ধরা পড়ে গেল বাঙলা সংস্কৃতির প্রতি তার অকৃত্রিম ভালবাসা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

লন্ডন থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন তারেক রহমান; দেশে ফেরার আবেগঘন মুহূর্তে বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

  • দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন তারেক রহমান
  • বৃহস্পতিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন
  • তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান
  • দেশে ফেরার প্রাক্কালে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফেরা’ লিখে আবেগ প্রকাশ
  • জাইমা রহমানের একটি সেলফি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঢাকায় পৌঁছানোর পর তিনি পুুর্বাচলের তিনশ ফিট রোড এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে উঠে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন। তিনি সেখানে সকলকে একসাথে নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান এবং দেশের নব গঠনের পরিকল্পনার কথা তুলে ধরেন।

এরপর তিনি ঢাকায় এভারকেয়ার হাসপাতালে যান এবং দীর্ঘ সময় নিপীড়নের পর দেশের মাটিতে ফিরে প্রথমবারের মতো অসুস্থ মা, প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া’য়ের সঙ্গে দেখা করেন। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান তার সঙ্গে ছিলেন।

এই যাত্রায় তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে দেশে ফেরাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

দেশে ফেরার আবেগঘন মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতির প্রকাশ ঘটান তারেক রহমান। বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে মাত্র এক শব্দের স্ট্যাটাস দেন তিনি— ‘ফেরা’। অল্প সময়ের মধ্যেই ওই পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং নানা প্রতিক্রিয়া দেখা যায়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি পারিবারিক ছবিও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। ছবিটিতে জাইমা রহমানকে হাস্যোজ্জ্বল মুখে সেলফি তুলতে দেখা যায়; পাশে বাবা তারেক রহমান ও মা ডা. জুবাইদা রহমানকেও ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা গেছে। ছবিটি ঘিরে নেটিজেনদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ তৈরি হয়।

বিশেষ করে ছবিটির পেছনে দেখা যাওয়া একটি বই নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। অনেকেই জানতে চান, বইটি কী এবং কোন বিষয়ের ওপর লেখা। অনুসন্ধানে জানা গেছে, ছবিতে থাকা বইটি একটি বাংলা ছোটগল্প সংকলন— The Penguin Book of Bengali Short Stories, যার সম্পাদক অরুণাভ সিনহা।

দীর্ঘ প্রায় ১৮ বছর দেশের বাইরে অবস্থান করলেও জাইমা রহমানের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ অটুট থাকার বিষয়টি অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। বিশেষ করে তরুণদের একটি বড় অংশ সামাজিক মাধ্যমে বিষয়টিকে উৎসাহব্যঞ্জক হিসেবে উল্লেখ করছেন।

দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরা রাজনৈতিক অঙ্গনে কী ধরনের প্রভাব ফেলবে, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এখন সবার নজর তার দেশে ফেরার পরবর্তী রাজনৈতিক তৎপরতার দিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *