হাটহাজারীতে শহীদ সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ও অনুদান হস্তান্তর
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে দায়িত্ব পালনকালে গোলা বিস্ফোরণে শহীদ হওয়া দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সাক্ষাৎকালে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি তাদের হাতে আর্থিক সহায়তার আনুষ্ঠানিক চেক তুলে দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা…
