ক্রবার সারাদেশে দোয়া মাহফিল পালনের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় উপলক্ষে বিজয় মিছিল না করে সারাদেশে দোয়া মাহফিলের আয়োজনের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বাদ জুমা এ দোয়া মাহফিল পালিত হবে।

📑 বৃহস্পতিবার গভীর রাতে গুলশানে দলের কার্যালয়ে সাংগঠনিক সকল পর্যায়ের নেতৃবৃন্দকে এই নির্দেশনা দেন তারেক রহমান। তিনি জানান, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে। একই সঙ্গে তিনি কোথাও কোনো বিজয় মিছিল বা সভা-সমাবেশ না করারও নির্দেশনা দিয়েছেন।

বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাতে এ তথ্য জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীরা দুই শতাধিক আসনে বিজয়ী হয়েছেন।

সূত্র: বিএনপি মিডিয়া সেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *