‘যতদিন প্রয়োজন’ যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইরান: মোখবার

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের আলোচনার সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জ্যেষ্ঠ সহযোগী এবং সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মোহাম্মদ মোখবার জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো যোগাযোগ নেই এবং তারা আলোচনায় বসতেও আগ্রহী নয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ মোখবার এই কড়া অবস্থান ব্যক্ত করেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে তিনি বলেন, “আমেরিকানদের ওপর আমাদের কোনো আস্থা নেই এবং তাদের সঙ্গে আলোচনার কোনো ভিত্তিও নেই।”

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা এই নেতা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি পরিস্থিতির প্রয়োজন হয়, তবে তেহরান ‘যতদিন দরকার’ যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে এবং সে লক্ষ্যে তারা প্রস্তুত।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মোখবারের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। তার এই বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের দীর্ঘদিনের অনমনীয় ও কঠোর অবস্থানেরই প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *