জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সম্পন্ন: একসঙ্গে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে সাতটায় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এই জামাত শুরু হয়। এবারের প্রধান ঈদ জামাতের অন্যতম বিশেষত্ব ছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একসঙ্গে নামাজ আদায়। নির্ধারিত সময়ের কিছুটা আগেই রাষ্ট্র ও সরকারপ্রধান জাতীয় ঈদগাহে এসে পৌঁছান।…

Read More

কক্সবাজারবাসীসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজ নির্বাচনি এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা বার্তা জানানো হয়। শুভেচ্ছা বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের সুমহান শিক্ষা দেয়। মহান আল্লাহর…

Read More

দেশবাসী ও বিশ্ব মুসলিমকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়কে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। বুধবার (২৭ মে) এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই শুভেচ্ছা জ্ঞাপন করেন। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারো হাজির হয়েছে পবিত্র…

Read More

উপাত্তহীন তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত, জনসংযোগে সুনির্দিষ্ট ডাটা ব্যবহারের আহ্বান তথ্যমন্ত্রীর

আধুনিক যুগে সুনির্দিষ্ট ডাটা বা উপাত্ত ছাড়া যেকোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সঠিক উপাত্ত ছাড়া যেকোনো জনসংযোগ বা প্রচার কৌশল ভিত্তিহীন হয়ে পড়ে। তাই জনসংযোগ কর্মকর্তাদের যেকোনো বার্তা তৈরিতে সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ উপাত্তের ওপর নির্ভর করার আহ্বান জানান তিনি। রোববার…

Read More

চার বছরের দায়িত্ব শেষে ঢাকা ছাড়ছেন প্রণয় ভার্মা, বিদায়বেলায় বিশেষ বার্তা

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা তাঁর দীর্ঘ চার বছরের কূটনৈতিক দায়িত্ব পালন শেষে ঢাকা ছাড়ছেন। বাংলাদেশে কর্মকাল শেষ করে তিনি বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নতুন দায়িত্বে যোগ দিতে যাচ্ছেন। ঢাকা ছাড়ার প্রাক্কালে বাংলাদেশের সর্বস্তরের মানুষের উদ্দেশে গভীর আবেগ ও স্মৃতিকাতরতা সংবলিত একটি বিশেষ লিখিত বিদায় বার্তা দিয়েছেন তিনি। প্রণয়…

Read More

স্কুল ফিডিংয়ে অনিয়ম বরদাস্ত করা হবে না, জিরো টলারেন্স নীতির ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

স্কুল ফিডিং বা মিড-ডে মিল কার্যক্রমে শিশুদের পুষ্টিকর খাদ্যের মান এবং তা সরবরাহের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিশুদের পুষ্টি ও ভবিষ্যৎ সুরক্ষার প্রশ্নে বর্তমান সরকার ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি বজায় রাখবে বলে স্পষ্ট করেন তিনি। রোববার (২৪ মে)…

Read More

কুরবানির হাটে জাল টাকা শনাক্তকরণ ও ব্যাংকিং সেবা নিশ্চিতের নির্দেশ, দেশি পশুতেই চাহিদা পূরণ: কৃষিমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন পশুর হাটে ব্যবসায়ী, খামারি ও ক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাটে ক্রেতা-বিক্রেতাদের আর্থিক লেনদেন নিরাপদ করতে জাল টাকা শনাক্তকরণে বিশেষ মেশিন স্থাপন এবং প্রয়োজনীয় ব্যাংকিং সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৪ মে) সকালে রাজধানীর দিয়াবাড়ী পশুর হাট পরিদর্শনে…

Read More

ভুল করলে জনগণ আমাদেরও ক্ষমা করবে না: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল

দেশের মানুষ এখন অনেক সচেতন এবং তারা সবকিছু বোঝেন ও জানেন উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভুল করলে দেশের জনগণ আমাদেরও কোনোভাবে ক্ষমা করবে না। ছাত্র-জনতার রক্ত ও প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের সুযোগকে কোনোভাবেই ম্লান হতে দেওয়া যাবে না বলেও তিনি মন্তব্য…

Read More

মৃত প্রবাসীর অনুদানের নামে ঘুষ: প্রতিমন্ত্রীর নির্দেশে ৩ কর্মচারী বরখাস্ত

সৌদি আরবে মৃত্যুবরণকারী এক প্রবাসী কর্মীর পরিবারের আর্থিক অনুদান মঞ্জুরির বিনিময়ে এবং অন্য এক ভুক্তভোগীকে ঋণ দেওয়ার কথা বলে ঘুষ নেওয়ার অভিযোগে তিন কর্মচারীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শনিবার (২৩ মে) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের এক অফিস আদেশের মাধ্যমে এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। সাময়িকভাবে বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন— ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের…

Read More

পল্লবীতে শিশু রামিসা হত্যা: ডিএনএ ও ময়নাতদন্ত রিপোর্ট হস্তান্তর, আজই চার্জশিট জমার সম্ভাবনা

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সি স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার তদন্তে বড় অগ্রগতি হয়েছে। মামলার ডিএনএ প্রোফাইলিং, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট থেকে এই গুরুত্বপূর্ণ রিপোর্টগুলো হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৩ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এই তথ্য…

Read More