এক মাসের মধ্যে শিশু রামিসা হত্যার বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৭ বছর বয়সি স্কুলছাত্রী রামিসা আক্তারের মৃত্যুকে অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, দেশে কেউ অপরাধ করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে এবং আগামী এক মাসের মধ্যেই শিশু রামিসা হত্যার চূড়ান্ত বিচার সম্পন্ন করা…

Read More

ফারাক্কার প্রভাবে ২৪ জেলা মরুকরণের সংকটে, পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনায় জোর সরকারের: পানিসম্পদ মন্ত্রী

ভারতের ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে বাংলাদেশের তিন ভাগের এক ভাগ অঞ্চল অর্থাৎ প্রায় ২৪ থেকে ২৬টি জেলা এবং প্রায় ৭ কোটি মানুষ আজ মরুভূমির মতো চরম সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এই ভয়াবহ সংকট থেকে দেশকে উদ্ধার করতে বর্তমান সরকার পদ্মা ব্যারেজ প্রকল্প দ্রুত বাস্তবায়নে বিশেষ জোর দিয়েছে…

Read More

শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনি প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক পন্থার মাধ্যমেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেন। সম্প্রতি শেখ হাসিনার দেশে ফিরে আসার গুঞ্জন এবং তার আইনি অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার…

Read More

কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

বাংলাদেশের আমসহ সার্বিক কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান উচ্চ এয়ার কার্গো ভাড়াসহ সব ধরনের নীতিগত ও আইনগত বাধা দূর করার আশ্বাস দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, সঠিক মান নিয়ন্ত্রণ ও নিরাপদ উৎপাদন নিশ্চিত করতে পারলে কৃষিপণ্যই ভবিষ্যতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎসে পরিণত হবে। বৃহস্পতিবার (২১ মে)…

Read More

পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, ৭ দিনের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ আইনমন্ত্রীর

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার ৭ বছর বয়সি স্কুলছাত্রী রামিসা আক্তারের পরিবারের খোঁজখবর নিতে ও সান্ত্বনা দিতে তাদের বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিপরিষদ সভা শেষ করে ৯টা ৫০ মিনিটে মিরপুর-১১ নম্বর সেকশনে রামিসার বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য তাদের বাসায় পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি শোকসন্তপ্ত মা-বাবার পাশে কিছু…

Read More

পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর ভারতের অভ্যন্তরীণ বিষয়, সীমান্তে বিজিবি সতর্ক: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের আলোচিত নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) কার্যকরের ঘোষণা দেশটির সম্পূর্ণ নিজস্ব অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এই প্রক্রিয়ার জেরে সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে…

Read More

খুলনায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ঢুকে গুলি, যুবদলের ২ কর্মী আহত

খুলনায় একটি ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ঢুকে যুবদলের দুই কর্মীকে গুলি করে আহত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা আড়াইটার দিকে বটিয়াঘাটা উপজেলার পুটিমারী বাজারে জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। এই এলাকাটি খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানার আওতাধীন। পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ মাসুম বিল্লাহ পুটিমারী বাজার…

Read More

জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আরও সংস্কারের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমকে কেবল একটি সাধারণ কর্তব্য হিসেবে দেখে না, বরং একে মানবতার প্রতি এক বড় দায়িত্ব মনে করে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে বুধবার (২০ মে) মরক্কোর রাজধানী রাবাতে ‘ফ্রাংকোফোন…

Read More

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই: প্রধান নির্বাচন কমিশনার

জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে জাতীয় নির্বাচন সফলভাবে শেষ করতে পারলেও স্থানীয় সরকার নির্বাচনকে কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। কোনো ধরনের সহিংসতা ছাড়া একটি রক্তপাতহীন নির্বাচন উপহার দেওয়াই এখন কমিশনের মূল লক্ষ্য…

Read More

কম খরচে ৯১৮ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে ১২ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সরকারের

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৯১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ১২টি বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার (আইপিপি)-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সরকার। উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে সর্বনিম্ন ট্যারিফ নিশ্চিত করে এই চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতি ইউনিট (কিলোওয়াট-ঘণ্টা) বিদ্যুতের গড় উৎপাদন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭.৮০ সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায়…

Read More