Image

ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের রায় কার্যকর করতে হলে একটি সুষ্ঠু ও জবাবদিহিমূলক নির্বাচিত সরকার গঠন এখন সময়ের দাবি।” বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিন সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজিত ‘তারুণ্যের সমাবেশে’ ভার্চুয়ালি যুক্ত হয়ে…

Read More
Image

বিএনপি: উপদেষ্টা পরিষদের বিবৃতি অস্পষ্ট ও বিভ্রান্তিকর

উপদেষ্টা পরিষদের সাম্প্রতিক বিবৃতিকে ‘অস্পষ্ট ও বিভ্রান্তিকর’ হিসেবে আখ্যা দিয়েছে বিএনপি। দলটির দাবি, সরকারের ব্যর্থতা ঢাকতে অন্যের ওপর দায় চাপানো হচ্ছে। মঙ্গলবার (২৭ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ মন্তব্য করেন। তিনি বলেন, “উপদেষ্টা পরিষদের কাজে আমরা শুরু থেকেই সহযোগিতা করে এসেছি।…

Read More
Image

ঢাকায় বৃষ্টিভেজা প্রস্তুতি মিছিল

‘তারুণ্যের অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক আসন্ন বৃহৎ সমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় সোমবার এক বর্ণাঢ্য প্রস্তুতি মিছিল করেছে বিএনপির তিন সহযোগী সংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। প্রাক-বিকালে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে নয়াপল্টন এলাকায় আয়োজিত এই মিছিলে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে আন্দোলনের দৃঢ়তা স্পষ্ট হয়ে ওঠে। যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীনের নেতৃত্বে মিছিলটি দৈনিক…

Read More
Image

রাজশাহীতে বিএনপি কমিটি পুনর্গঠনের দাবিতে আওয়ামী ঘনিষ্ঠদের বিরুদ্ধে নেতাকর্মীদের মানববন্ধন

নগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির বর্তমান কমিটি বাতিল করে নতুনভাবে গঠনের দাবিতে আজ রাজশাহীতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বর্তমান কমিটিতে এমন অনেক ব্যক্তি রয়েছেন, যারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ বা তাদের সঙ্গে রাজনৈতিক সখ্যতা রাখেন। এ অবস্থাকে…

Read More
Image

বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে নাছিরের কঠোর প্রতিবাদ

বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো গুজব ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি এসব অপপ্রচারের নেপথ্যে ষড়যন্ত্রের আভাস দিয়েছেন এবং তা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে নাছির বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের…

Read More

ঝালকাঠি আদালতে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, আগুন দিয়ে শরীরে আগুন

ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভেতরে এক গৃহবধূ কেরোসিন ঢেলে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (২৫ মে) দুপুরে আদালতের ভেতরে স্বামীর জামিন শুনানির সময় এ ঘটনা ঘটে। জানা গেছে, নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকার আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ১৭ মার্চ…

Read More

তিন দফা দাবিতে কর্মবিরতিতে সরকারি প্রাথমিকের শিক্ষকরা

সহকারী শিক্ষক পদের বেতন ১১তম গ্রেডে নির্ধারণসহ তিন দফা দাবিতে সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।২৬ মে (সোমবার) সকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা এই কর্মসূচি পালন করছেন। শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে এই কর্মবিরতি শুরু হয়েছে।…

Read More

২১ আগস্ট মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে শুনানি মঙ্গলবার

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ।সোমবার (২৬ মে) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই দিন নির্ধারণ করেন। আসামিদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। এর আগে, গত ১৫ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের…

Read More

কেবল সুষ্ঠ নির্বাচনই চাওয়া, মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন, তাঁদের একমাত্র দাবি একটি সুষ্ঠু নির্বাচন এবং সংস্কার প্রক্রিয়া চলমান রাখতে হবে। বৈঠক শেষে মান্না জানান, প্রধান উপদেষ্টার ধারণা ছিল যে, যদি সবাই তাঁর সঙ্গে একমত না হন তবে এতদিনের সব প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। মান্না ও তাঁর…

Read More
Image

দুদকের সাবেক চেয়ারম্যানদের বিরুদ্ধে হয়রানির অভিযোগে মামলা: সিআইডিকে তদন্ত নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান ও একজন সচিবের বিরুদ্ধে হয়রানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান এ মামলার তদন্ত করার নির্দেশ দিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। মামলাটি দায়ের করেন হারুন অর রশিদ নামের একজন ব্যক্তি। অভিযুক্তরা হলেন দুদকের সাবেক চেয়ারম্যানদের মধ্যে তিনজন – হাসান মশহুদ…

Read More