পুরান ঢাকায় যুবদল কর্মীকে গুলি; আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে স্থানান্তর
রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানাধীন নয়াবাজার পার্ক এলাকায় শুক্রবার রাতে এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ওই যুবকের নাম রাসেল (৩১), যাকে তাঁর সহকর্মীরা কোতোয়ালি থানা যুবদলের সদস্য হিসেবে দাবি করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ…
