প্রতিশোধের মানসিকতা ভুলে আমাদের দেশের জন্য কাজ করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় রাজনীতিতে প্রতিহিংসার মানসিকতা পরিবর্তনের ওপর বিশেষ জোর দিয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, “আমাদের প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। অতীতের অন্যায়ের প্রতিশোধ নিলে তা আর ফেরত পাওয়া যাবে না, তাই দেশের জন্য আমরা কী করতে পারি সেই চেষ্টা করা উচিত। দেশের জন্য কাজ করার ইতিবাচক মাইন্ডসেট নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।”…

Read More

সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু: স্থানীয় সরকারমন্ত্রী

দেশজুড়ে সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের বর্ষা মৌসুমের শেষে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে। আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং নবগঠিত বগুড়াসহ দেশের ১৩টি সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো….

Read More

বিএনপির কর্মীদের ছোট অপরাধও হেডলাইন হয়, কিন্তু সরকারের ভালো কাজ প্রশংসা পায় না: তথ্য প্রতিমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন বা উপজেলাপর্যায়ে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের ছোটখাটো অপরাধ বা নেতিবাচক ঘটনা যেভাবে গণমাধ্যমের বড় শিরোনাম হয়, বর্তমান সরকারের ভালো কাজগুলো সেভাবে প্রশংসা বা প্রচার পাচ্ছে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক…

Read More

বিগত বছরগুলোর অবহেলাতেই প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোর বেহাল দশা: ডা. জুবাইদা রহমান

দেশের প্রত্যন্ত এলাকার অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোর বেহাল দশার কথা তুলে ধরেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বিদ্যালয়গুলোর এই জরাজীর্ণ অবস্থার পেছনে ‘বিগত বছরগুলোতে স্কুলগুলোর প্রতি অবহেলাকে’ প্রধান কারণ হিসেবে বর্ণনা করেছেন তিনি। রোববার (১৪ জুন) বিকালে রাজধানীর তেজগাঁওস্থ বিএএফ শাহীন কলেজে ঢাকা জেলা প্রশাসন…

Read More

শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, সৃজনশীল ও কর্মমুখী করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য: মাহদী আমিন

শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, সৃজনশীল ও কর্মমুখী করাই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তাঁর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি উল্লেখ করেন, আগামী দিনের শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য করার পাশাপাশি তাদের মাঝে সুনাগরিকের নৈতিক মূল্যবোধ ও পারিবারিক শিক্ষা গড়ে তুলতে রাষ্ট্র কাজ করে যাচ্ছে। রোববার (১৪ জুন) বিকালে…

Read More

দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর, দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে

দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতির মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। রোববার (১৪ জুন) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে দুদকের উপপরিচালক (মিডিয়া) আকতারুল ইসলাম জানান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও…

Read More

১০ জেলায় আইসিইউ উদ্বোধন ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবারের বাজেটে জিডিপির এক শতাংশ অর্থাৎ ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এই লক্ষ্য বাস্তবায়নে সারা দেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০ হাজারই হবেন নারী কর্মী। রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জ…

Read More

জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস: শিক্ষামন্ত্রী

দেশে প্রাথমিক শিক্ষাকে আরও আনন্দময় ও গতিশীল করে তোলার লক্ষ্যে সরকার শিক্ষা খাতের সব ধরনের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এই লক্ষ্য বাস্তবায়নে আগামী জুলাই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৪ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে।…

Read More

সৌদিতে ৩ বছর চিকিৎসাধীন থাকা ওমরাহযাত্রী দেশে ফিরলেন, হাসপাতালে দেখতে গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ ওমরাহযাত্রী হেদায়েতুল ইসলামের (৭৪) খোঁজখবর নিতে গিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। রোববার (১৪ জুন) সকালে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হয়ে উন্নত চিকিৎসা নিশ্চিত করার প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরবর্তীতে রোগীর পরিবারের…

Read More

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্য করার অঙ্গীকার পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্যে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, বাণিজ্য উত্তেজনা, জ্বালানি সংকট ও জলবায়ু ঝুঁকির মধ্যেও বাংলাদেশকে একটি স্থিতিশীল, পূর্বানুমানযোগ্য এবং বিনিয়োগবান্ধব অর্থনীতিতে রূপান্তর করার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। শনিবার (১৩ জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘রোডম্যাপ ফর…

Read More