পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১,৫৫৬ জন

পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১,৫৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১,০২৯ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৫২৭ জন অন্যান্য অপরাধের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর শনিবার (২১ জুন) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার সারাদেশে পরিচালিত অভিযানে এই গ্রেফতার কার্যক্রম পরিচালিত…

Read More

মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতায় দেশ পিছিয়ে পড়ছে: নৌ উপদেষ্টা

নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সরকারি মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবে দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। শনিবার রাজধানীতে ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, “শুরু থেকেই দেখা গেছে, মন্ত্রণালয়গুলো একে অন্যের সঙ্গে সমন্বয় না করে নিজেদের মতো কাজ করে যাচ্ছে।…

Read More

বর্জ্য দূষণ ও দখলে হারিয়ে যাচ্ছে দেশের নদী

বর্জ্য ব্যবস্থাপনার অভাবে দেশের নদীগুলো ক্রমাগত দূষিত ও দখল হয়ে হারিয়ে যাচ্ছে। বরগুনার পাথরঘাটায় পৌরসভার অব্যবস্থাপনার কারণে বিষখালী নদীর তীরে ফেলা হচ্ছে শহরের ময়লা-আবর্জনা, যা পরিবেশ ও মৎস্য প্রজননক্ষেত্রকে হুমকির মুখে ফেলেছে। পাথরঘাটা পৌরসভা দ্বিতীয় শ্রেণির স্বীকৃতি পাওয়া সত্ত্বেও গত ৩০ বছর ধরে বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করেনি। পৌর কর্তৃপক্ষের গাফিলতিকে এ অবস্থার জন্য দায়ী করা…

Read More

ফেনীতে সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু, ভবন মালিকের অবহেলার অভিযোগ

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার সাতবাড়ি সড়কে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত দুই শিশু হলো ফারাবি (৯) এবং লিহান (৮)। তারা সাতবাড়ি সড়কের শেখ ভবনের একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতো এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ফারাবি পূর্ব শিলুয়া গ্রামের প্রবাসী ইকবাল…

Read More

ঢাকা-টাঙ্গাইল-যমুনা মহাসড়কে ডাকাতি রোধে র‍্যাবের টহল জোরদার

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সাম্প্রতিক ডাকাতির ঘটনা বৃদ্ধির প্রেক্ষিতে র‍্যাব-১৪ টহল কার্যক্রম জোরদার করেছে। মঙ্গলবার (৩ জুন) রাত ৯টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর চরপাড়া বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাঁধনের নেতৃত্বে ওই টহল কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে র‍্যাব সদস্যরা বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান এবং যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট…

Read More
Image

নিবন্ধনহীন নতুন দলগুলোই নির্বাচন চায় না: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ৫২টির বেশি রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন চায়। শুধু ৫ আগস্টের পর গঠিত কিছু অপ্রতিনিধিত্বশীল দলই নির্বাচন চায় না বলে মন্তব্য করেন তিনি। শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত এক…

Read More
Image

ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের রায় কার্যকর করতে হলে একটি সুষ্ঠু ও জবাবদিহিমূলক নির্বাচিত সরকার গঠন এখন সময়ের দাবি।” বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিন সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজিত ‘তারুণ্যের সমাবেশে’ ভার্চুয়ালি যুক্ত হয়ে…

Read More
Image

রাজশাহীতে বিএনপি কমিটি পুনর্গঠনের দাবিতে আওয়ামী ঘনিষ্ঠদের বিরুদ্ধে নেতাকর্মীদের মানববন্ধন

নগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির বর্তমান কমিটি বাতিল করে নতুনভাবে গঠনের দাবিতে আজ রাজশাহীতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বর্তমান কমিটিতে এমন অনেক ব্যক্তি রয়েছেন, যারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ বা তাদের সঙ্গে রাজনৈতিক সখ্যতা রাখেন। এ অবস্থাকে…

Read More

ঝালকাঠি আদালতে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, আগুন দিয়ে শরীরে আগুন

ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভেতরে এক গৃহবধূ কেরোসিন ঢেলে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (২৫ মে) দুপুরে আদালতের ভেতরে স্বামীর জামিন শুনানির সময় এ ঘটনা ঘটে। জানা গেছে, নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকার আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ১৭ মার্চ…

Read More

তিন দফা দাবিতে কর্মবিরতিতে সরকারি প্রাথমিকের শিক্ষকরা

সহকারী শিক্ষক পদের বেতন ১১তম গ্রেডে নির্ধারণসহ তিন দফা দাবিতে সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।২৬ মে (সোমবার) সকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা এই কর্মসূচি পালন করছেন। শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে এই কর্মবিরতি শুরু হয়েছে।…

Read More