নির্বাচন–গণভোট একসঙ্গে হলে খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন
নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করলে ব্যয় বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে এতে বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না বলেও তিনি আশ্বস্ত করেছেন। সোমবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা বলেন, “নির্বাচন ও গণভোট একসঙ্গে করলে খরচ অবশ্যই বাড়বে। প্রবাসীদের ভোটের ব্যবস্থা…
