তারেক রহমানের নির্দেশে আহতদের পাশে ছাত্রদল
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সংগঠনটি জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী হস্তান্তর করে। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমানের কাছে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। ছাত্রদলের সাধারণ…
