রাজশাহীতে বিএনপি কমিটি পুনর্গঠনের দাবিতে আওয়ামী ঘনিষ্ঠদের বিরুদ্ধে নেতাকর্মীদের মানববন্ধন
নগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির বর্তমান কমিটি বাতিল করে নতুনভাবে গঠনের দাবিতে আজ রাজশাহীতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বর্তমান কমিটিতে এমন অনেক ব্যক্তি রয়েছেন, যারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ বা তাদের সঙ্গে রাজনৈতিক সখ্যতা রাখেন। এ অবস্থাকে…
